আগামী ৪ ফ্রেব্রুয়ারি কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াত।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির মো: আজিজুর রহমান বলেন, কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের পক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়াও জেলার ৪ টি সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থীরাও উপস্থিত থাকবে।
জনসভায় ৪টি সংসদীয় আসনের ৪ থেকে সাড়ে ৪ লাখ নারী-পুরুষ উপস্থিত হওয়ার আশা প্রকাশ করছে জেলা জামায়াতের আমির।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন, এনসিপি'র জেলা আহবায়ক মো: মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক বেবর মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

