জাতীয় সংসদ নির্বাচনসহ সাতক্ষীরার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ।


সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ । 


সভায় নির্বাচন সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।


মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও নিয়োগ পরীক্ষা ঘিরে সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।