ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান হিরুকে আজ বিকেলে হিমানন্দকাটি বাজার থেকে ডিবি পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাটি বাজার এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত ওয়ালিউর রহমান হিরু জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের একজন সদস্য বলে জানা গেছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

