কুমিল্লা-৫ আসনে দাড়িপাল্লার উঠান বৈঠকে জনতার ঢল
ছবিঃ বিপ্লবী বার্তা

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে ১০ দলীয় জোটের প্রার্থী ড. মোবারক হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কুসুমপুর উচ্চবিদ্যালয় মাঠে দাড়িপাল্লার উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল আউয়াল, উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ। উঠান বৈঠকে সাধারণ জনতার ঢল নামে। উপস্থিত ছিলেন তরুণ, নবীন - প্রবীন সকলে।


প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড.মোবারক হোসাইন। তিনি বলেন, " আগামীর নির্বাচন শুধুমাত্র দলীয় প্রার্থীকে ক্ষমতা প্রদানের নির্বাচন নয়, আগামীর নির্বাচন অদূর ভবিষ্যত অবধি দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার নির্বাচন।"


তিনি দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লার পক্ষে ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়ে উঠান বৈঠক সমাপ্ত করেন।