ছবিঃ বিপ্লবী বার্তা
আজ ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যা জয়যুক্ত করা ও দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজিত হয়।
এন সি পি প্রতিনিধিবৃন্দ আগামী নির্বাচনে বিজয় অর্জন করার লক্ষ্যে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করে।
এ সময় এন সি পি ও জামায়াতের প্রতিনিধি সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং নির্বাচন পরিচালনার নানাবিধ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ৫ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং এন সি পি নেতৃবৃন্দ।
কুমিল্লা ৫ আসনে দাড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী মোবারক হোসাইন বলেন, " জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে, কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কোন বিকল্প নেই। আমরা অভ্যন্তরীণ সকল বোঝাপড়া একপাশে রেখে দেশের কল্যাণে ভূমিকা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। "

