চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিভাগের একটি সরকারি পরিত্যক্ত আবাসিক ভবনের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সারে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া আবাসিক এলাকার ওই পরিত্যক্ত দ্বিতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাগর খান (৪৫)। তিনি কুষ্টিয়া জেলার বড় আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কয়েকদিন ধরে ওই পরিত্যক্ত ভবনে রাতযাপন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি সেখানে মারা যান। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইনসপেক্টর অনজ কুমার সরকার জানান, মৃত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহটি উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

