কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের দাফন সম্পূর্ণ
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের ৩য় জানাযা শেষে দাফন সম্পূর্ণ হয়েছে।


মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাঁদাগাড়া ইদগাঁহ মাঠে জানাযায় প্রায় লাখো নেতাকর্মী উপস্থিততে ২য় নামাজের জানাযা এবং বেলা ১১টায় জেলার মিরপুর ফুটবল মাঠে ৩য় জানাযা শেষে মিরপুর ওয়াপদা কবরস্থানে সাড়ে ১২টার দিকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।  তার স্ত্রী এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 


এর আগে গতকার রাতে নিজ গ্রাম ভেড়ামারার গোলাপ নগরে ১ম জানাযা অনুষ্ঠিত হয়।


কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসিনের ইমামতিতে জানাযায় অংশ নেয় কুষ্টিয়া জেলা জামায়াত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানেরা।


কুষ্টিয়ায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী  আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকাল সাড়ে তিনটায় মৃত্যু বরন করেন।