সিরাজদিখানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস প্রধান, ঢাকা দক্ষিণ অঞ্চলের সহকারী পরিচালক এস এম শাহজাহান এবং মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ খিদির আঃ সালাম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন মুরাদী,সাধারণ সম্পাদক আব্দুল হামিদুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মুজিবুর রহমান।


আলোচনা সভায় বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দুঃসময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোই এই ইউনিয়নের মূল লক্ষ্য।


পরে আনুষ্ঠানিকভাবে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় সংলগ্ন দানিয়াপাড়া গ্রামে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, সিরাজদিখান উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়। এ সময় শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে উপস্থিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী, স্থানীয় শ্রমিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।