রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এনসিপি এবং এবি পার্টি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নওগাঁ শহর জেলা বিএনপি কার্যালয় কেডির মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
জাহিদুল ইসলাম ধলু বলেন, 'যারা পতীত সৈরাচারের ফ্যাসিস্ট তারা হাদির উপর হামলা করতে পারে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওয়াত আনতে হবে
অপরদিকে নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনারে এনসিপি ও এবি পার্টি মানববন্ধন করে।
মানববন্ধনের সভাপতিত্ব করেন এবি পার্টির সভাপতি এ্যাডভোকেট আতিক, এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, এনসিপির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তির সদস্য সচিব হাসিবুল হৃদয়, নওগাঁ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক শাকিব খান।
এসময় এডভোকেট আতিক বলেন, 'শরিফ ওসমান হাদির উপর হামলা হয়েছে হাদি আগেই রাষ্ট্র গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়নি। এটা রাষ্ট্রের ব্যর্থতা।'
এছাড়া দেওয়ান মাহবুব আল হাসান বলেন, 'যারা বাংলাদেশের পক্ষে কথা বলে তাদের কেন নিরাপত্তা দেওয়া হয়নি? হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

