ছবিঃ বিপ্লবী বার্তা
হবিগঞ্জের মাধবপুরে ৮ শত পিস ইয়াবাসহ ইয়াছিন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ি উপজেলার বুড্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াছিন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ি গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী সড়কের বুড্ডা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৮শত পিস ইয়াবাসহ ইয়াছিন মিয়াকে আটক করে তারা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

