ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র‌্যালির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)।


শনিবার সকালে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের পর শতাধিক মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


অনুষ্ঠানে বক্তব্য দেন এএফএডি ও ফোকাল সোচ্চার প্রজেক্টের সমন্বয়কারী রেশমা সুলতানা, ইসিএসএপি প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায়, প্রজেক্ট ফোকাল রোজিনা আক্তার এবং এডমিন আল-মুজাহিদ। বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই র‌্যালি ও মানববন্ধন ডিজিটাল সহিংসতা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ।


সংস্থাটি জানায়, নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ–তরুণী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।