মধ্যবয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগে নেত্রকোণায় যুবক আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার কলমাকান্দায় মধ্যবয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আবু হুরাইরা (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।


সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গত ২২ নভেম্বর দুপুরে ভুক্তভোগী নারী বাড়ির পাশে ধানক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে আবু হুরাইরা পেছন থেকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।


কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোণায় পাঠানো হয়েছে।