আজ রাতেই ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া তাঁর আলটিমেটামের সময়সীমা দ্রুত শেষের দিকে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।”নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যলে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।পোস্টে তিনি বলেন, “আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা রয়েছে—হয়তো কোনো বিপ্লবী পরিবর্তন আসতে পারে।”তিনি আরও বলেন, “কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটতে পারে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।”আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল এ তথ্য জানিয়েছে।