বিপ্লবী বার্তা

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ যুবক আটক

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শনিবার রাত সোয়া ৮টার দিকে শহরের মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে তাকে আটক করা হয়। আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, মুজিবর রহমান মোটরসাইকেলে করে বিভিন্ন পাম্প থেকে বোতলে ভরে পেট্রোল সংগ্রহ করছিলেন। রাতে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল কেনার সময় তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৫টি বোতলে রাখা মোট ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

যশোরে ২৪ লিটার পেট্রোলসহ যুবক আটক