বিপ্লবী বার্তা

ইরান যুদ্ধ ইস্যুতে আমিরাত সফরে স্টারমার

ইরান যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়ে যখন সংশয় বাড়ছে, ঠিক তখনই এই সফরে গেলেন তিনি।এরই মধ্যে ইরান অভিযোগ করেছে, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।এর আগে কিয়ার স্টারমার সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতে সফরকালে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে স্টারমারের বৈঠক করার কথা রয়েছে।

ইরান যুদ্ধ ইস্যুতে আমিরাত সফরে স্টারমার