বিশ্বকাপের একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা
আগামী জুন মাসে উত্তর আমেরিকায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এই মেগা আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চিলি ও নাইজেরিয়ার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগের দিন অর্থাৎ ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগে ৬ জুন তারা লড়বে চিলির বিপক্ষে।ম্যাচের সময়সূচি ও ভেন্যু:৬ জুন: প্রতিপক্ষ চিলি (ভেন্যু: লিসবনের ওয়েইরাস)।১০ জুন: প্রতিপক্ষ নাইজেরিয়া (ভেন্যু: এখনো চূড়ান্ত হয়নি, তবে পর্তুগালের শহর লেইরিয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে)।বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পর্তুগাল সম্প্রতি আরও দুটি ম্যাচ খেলেছে। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইনজুরির কারণে এই দুই ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে না পারলেও আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার ফেরার প্রত্যাশা করা হচ্ছে।উল্লেখ্য, এবারের বিশ্বকাপে পর্তুগাল রয়েছে গ্রুপ ‘কে’-তে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে উজবেকিস্তান ও কলম্বিয়া।