বিপ্লবী বার্তা

'ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র': গালিবাফ

ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।গালিবাফ বলেন, আলোচনার শুরুতেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ইরানের পক্ষ থেকে সদিচ্ছা থাকলেও অতীত অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর আস্থা নেই। তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলি হামলা এবং গত বছর ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”তবে আলোচনার পরিবেশ তৈরি ও তা সহজ করতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে দেশটির জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান গালিবাফ।

'ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র': গালিবাফ