থাপ্পড়কাণ্ড অবশেষে পর্দায়, যা বলছেন দর্শকরা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের সামনে এল আলোচিত নাটক ‘পুতুলের বিয়ে’। শুটিং চলাকালীন সহশিল্পী সামিয়া অথৈকে তানজিন তিশার মারধরের যে অভিযোগ উঠেছিল, সেই দৃশ্যটি দেখার জন্যই এখন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। ইউটিউবে প্রকাশের পর থেকেই নাটকটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর থেকেই ভিউর সংখ্যা আকাশছোঁয়া। মাত্র কিছু সময়ের মধ্যেই এটি ৮ লাখ ২১ হাজারেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যঘরের অধিকাংশ জুড়ে রয়েছে সেই বহুল চর্চিত ‘থাপ্পড়কাণ্ড’ নিয়ে আলোচনা।অনেকেই স্বীকার করেছেন, তারা শুধুমাত্র ভাইরাল হওয়া মারধরের দৃশ্যটি দেখতেই নাটকটিতে ক্লিক করেছেন। এক দর্শকের মতে, তিশার চড় দেওয়ার দৃশ্যটি এতটাই সাবলীল ছিল যে তা একদম বাস্তব মনে হয়েছে।বিতর্ক ছাপিয়ে অনেকে তিশার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি এই নাটকের জন্য তিনি পুরস্কার পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।শুটিংয়ের সময় তিশা ও পরিচালক রাফাত মজুমদার রিংকু দাবি করেছিলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না। চিত্রনাট্যের প্রয়োজনে একজন মানসিকভাবে অসুস্থ তরুণীর চরিত্র ফুটিয়ে তুলতেই দৃশ্যটি ধারণ করা হয়েছিল। নাটকটি মুক্তির পর এখন দর্শকরা নিজেরাই সেই দৃশ্যটির বিচার করছেন।আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে অভিনয় করেছেন তানজিন তিশা ও সামিয়া অথৈ। অন্যান্য অভিনয়শিল্পী ,শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, মোমেনা চৌধুরী প্রমুখ।"শুধু বিতর্ক নয়, তানজিন তিশার দুর্দান্ত অভিনয় এবং গল্পের টানটান উত্তেজনার কারণে ‘পুতুলের বিয়ে’ এখন টক অফ দ্য টাউন।"