ইরান নতি স্বীকার না করলে নৌ-অবরোধের ইঙ্গিত ট্রাম্পের
পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন।ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম ছিল, “ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ।”প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা এই নিবন্ধটি তার রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। এতে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানায়, তবে ট্রাম্প নৌ-অবরোধের মতো কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশটিকে চাপে ফেলতে পারেন।