বিপ্লবী বার্তা

ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলের হামলা, নিহত ২

ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানায়, কাশানের ইয়াহিয়া আবাদ এলাকার একটি রেলওয়ে সেতু লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইস্ফাহান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় দুইজনের মৃত্যু হয়েছে।এর আগে ইসরায়েল ইরানের জনগণকে ট্রেন ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছিল। সেই হুমকির পরই এই হামলার ঘটনা ঘটল।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করে ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানায়।বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময় পর্যন্ত দেশজুড়ে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, “ট্রেন বা রেললাইনের আশেপাশে অবস্থান জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে।”এদিকে, ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) সেই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে অল্প সময়েই ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্ভব—এবং মঙ্গলবার রাতই সে ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। 

ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলের হামলা, নিহত ২