তেঁতুলের টক-মিষ্টি শরবত রেসিপি জেনে নিন
প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত শরীর ও মনে প্রশান্তি আনে। তবে রাস্তার পাশের অস্বাস্থ্যকর পানীয় বা কৃত্রিম ফ্লেভার দেওয়া প্যাকেটজাত শরবত শরীরের জন্য উপকারি হওয়ার চেয়ে ক্ষতিই বেশি করে। তাই নিরাপদ থাকতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু শরবত।তেঁতুল আমাদের সবার রান্নাঘরেই থাকে। এই গরমে পানিশূন্যতা দূর করতে এবং রুচি ফেরাতে তেঁতুলের টক-মিষ্টি শরবত হতে পারে আপনার সেরা সঙ্গী। নিচে এর সহজ রেসিপিটি দেওয়া হলো:তৈরি করতে যা লাগবেতেঁতুলের ক্বাথ- ১/২ কাপঠান্ডা পানি-৩ গ্লাসচিনি- স্বাদমতোবিট লবণ- আধা চা চামচভাজা জিরা গুঁড়া- আধা চা চামচবরফ এবং পুদিনা পাতা- পরিমাণমতো।যেভাবে তৈরি করবেনতেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভালো করে কচলে নিন। এবার তা ছেঁকে তেঁতুলের ঘন ক্বাথ বের করে নিন। জগে তেঁতুলের ক্বাথ, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশন সময় বরফ ও পুদিনা পাতা মিশিয়ে পরিবেশন করুন।