হরমুজের পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে, টোল দিতে হবে রিয়ালে
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি।বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং এলএনজি পরিবহনের বড় অংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে অভিহিত করেছেন।তিনি স্পষ্টভাবে বলেন, প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা ‘রিয়াল’ এ টোল পরিশোধ করতে হবে।