বিপ্লবী বার্তা

ক্ষতি সামলে দ্রুত জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান

আগামী এক থেকে দুই মাসের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান।দেশটির তেল মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিয়াফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, 'ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।' তিনি আরও জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনের মধ্যেই চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্ষতি সামলে দ্রুত জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান