বিপ্লবী বার্তা

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: জন ব্রেনান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান।অযোগ্যতার কারণ দেখিয়ে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি তুলে ধরেন ব্রেনান। তিনি বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী যেন ট্রাম্পের মতো পরিস্থিতি মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছিল।বারাক ওবামা প্রশাসনের সময় সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রেনান গত শনিবার এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ঝুঁকি তৈরি হওয়ায় তাঁকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি হয়েছে।ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ২৫তম সংশোধনী যেন ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।’ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ঝুঁকি যে তাঁকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তাঁর হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক ক্ষমতা রয়েছে।

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: জন ব্রেনান