বিপ্লবী বার্তা

প্রাথমিক বিদ্যালয়ের অফিসে দুর্ধর্ষ চুরি

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের তগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র বিপুল পরিমাণ শিক্ষাসামগ্রী ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের অনলাইন পাঠদানের জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো লক্ষ্য করে এই চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র বিদ্যালয়ের কক্ষ থেকে:মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকারল্যাপটপ ও এলইডি মনিটর৮টি সিলিং ফ্যান ও টেবিল ফ্যানএমনকি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা এবং ঐতিহ্যের প্রতীক পিতলের ঘণ্টাটিও খুলে নিয়ে গেছে।বুধবার সকালে শিক্ষকরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান। দেখা যায়, বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে মালামাল লুট করা হয়েছে। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাগুলোও চোরেরা সাথে করে নিয়ে যাওয়ায় ঘটনার ফুটেজ উদ্ধারে জটিলতা তৈরি হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুননাহার বলেন: "আমাদের বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসছিল। মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার স্বার্থে আমরা নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলাম। কিন্তু চোরেরা সেগুলোও রেহাই দেয়নি। আধুনিক পাঠদানের সব সরঞ্জাম হারিয়ে আমরা এখন দিশেহারা।"মহাসড়ক সংলগ্ন একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের অফিসে দুর্ধর্ষ চুরি