যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় আহত কামাল খারাজির মৃত্যু
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' এ তথ্য জানিয়েছে।সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হন। ওই হামলায় তাঁর স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হন।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৩৯ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, নিহত এসব ব্যক্তিরা ইরানের শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন।