বিপ্লবী বার্তা

ইরানে পারমাণবিক হামলা করবে না যুক্তরাষ্ট্র : এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার পরিকল্পনা করছে এমন জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এই সম্ভাবনা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।বার্তাসংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া কঠোর আল্টিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি।তার এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে ধারণা তৈরি হয় যে, যুক্তরাষ্ট্র হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এই ব্যাখ্যাকে ভুল হিসেবে উল্লেখ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানায়, ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত নেই। এই ব্যাখ্যাটি দেওয়া হয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সংশ্লিষ্ট একটি পোস্টের জবাবে, যেখানে দাবি করা হয়েছিল ট্রাম্প প্রশাসন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে।

ইরানে পারমাণবিক হামলা করবে না যুক্তরাষ্ট্র : এএফপি