প্রথম বৈঠকেই চুক্তির আশা কেউই করেনি: ইসমাইল বাগাই
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ দুই তিনটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।বাগাই বলেন, “এই আলোচনা হয়েছে ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর, যেখানে চারদিকে অবিশ্বাস ও সন্দেহ বিরাজ করছে। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না এবং তেমনটা কেউ প্রত্যাশাও করেনি।”এর আগে তিনি উল্লেখ করেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের ‘সততা ও সদিচ্ছা’র ওপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ স্বীকৃতির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।