‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে ইরান : আরাগচি
যুক্তরাষ্ট্রের প্রতি ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।আব্বাস আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়বে। তিনি যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার থেকে ইরান-যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।