বিপ্লবী বার্তা

ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায় আবুধাবির মার্কিন এআই কেন্দ্র

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই, ওরাকল ও এনভিডিয়ার সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের ‘স্টারগেট’ এআই কেন্দ্রটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান এই কেন্দ্রটিকে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায় আবুধাবির মার্কিন এআই কেন্দ্র