বিপ্লবী বার্তা

রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না: আইআরজিসি

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে ইরানের প্রতিক্রিয়া আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে দেওয়া আলটিমেটামের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলতে সম্মত না হয়, তাহলে তিনি কয়েক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলার নির্দেশ দিতে পারেন।এ হুমকির জবাবে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আঘাত হানে, তবে ইরানও পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না।বিবৃতিতে বলা হয়, “আমরা আমেরিকা এবং তার মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হতে পারে।”আইআরজিসি আরও দাবি করে, সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতারা তাদের সম্পদের ঝুঁকির প্রকৃত পরিমাণ নিরূপণ করতে সক্ষম নন। বিবৃতির শেষাংশে পুনরায় সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরানের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে।

রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না: আইআরজিসি