বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

২৫ বছর পর চার সপ্তাহের প্যারোলে বাড়ি ফিরলেন শাহিদুল, পরিবারের দাবি স্থায়ী মুক্তি

ছবিঃ বিপ্লবী বার্তা

দীর্ঘ ২৫ বছর পর পরিবারের কাছে ফিরেছেন ভারতের দিল্লিতে হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক শাহিদুল আফজাল ফরাজী। ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারে বন্দী থাকা শাহিদুল চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের বাড়িতে পৌঁছেছেন। দীর্ঘদিন পর স্বামী ও বাবাকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে সাময়িক এই মুক্তিতে সন্তুষ্ট নয় পরিবার। শাহিদুলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর (সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শাহিদুল আফজাল বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে দুপুর সোয়া ২টার দিকে তাঁদের বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশি নিরাপত্তায় শাহিদুলকে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শাহিদুলের মেয়ে মেমী বলেন, এত বছর বিচ্ছেদের পর বাবাকে কাছে পাওয়া আবেগের বিষয়। তবে এক মাসের প্যারোলে নয়, তাঁরা বাবার স্থায়ী মুক্তি প্রত্যাশা করেন। দাদি অসুস্থ থাকায় পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছিল। সেই আবেদনে চার সপ্তাহের মুক্তি মিলেছে। সরকারের কাছে তাঁদের দাবি, বাবাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনি বলেন, বাবাকে এক বছর বয়সে রেখে বাবা ভারতে গিয়েছিলেন। তাঁর দাবি, তাঁর বাবা অপরাধী নন, নির্দোষ।

শাহিদুলের স্ত্রীও স্বামীর স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, জীবনের বাকি সময়টুকু স্বামীর সঙ্গে একসঙ্গে কাটাতে চান। এ জন্য সরকারের কাছে তাঁর আবেদন, স্বামীকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দি, শাহিদুল আফজালকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। তাঁরা বাগেরহাটের বাসিন্দা হওয়ায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগারে পৌঁছেছেন। প্যারোলের শর্ত অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। শর্তগুলো যথাযথভাবে পরিপালনের মাধ্যমে তাঁরা প্যারোলের সময় কাটাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ভারতে গিয়ে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন শাহিদুল আফজাল ফরাজী। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ২০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০২১ সালে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন।

শাহিদুল আফজাল ফরাজী মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আব্দুল লতিফ রাজের ছেলে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

২৫ বছর পর চার সপ্তাহের প্যারোলে বাড়ি ফিরলেন শাহিদুল, পরিবারের দাবি স্থায়ী মুক্তি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা