গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান শ্রমিকেরা। তবে তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিকেরা বাড়িতে চলে যান।
বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। শ্রমিকেরা সেই অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এরপর শ্রমিকেরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে মহাসড়কে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন