বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সখীপুরে জঙ্গলের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ

ছবিঃ বিপ্লবী বার্তা

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর বাজারের পশ্চিম পাশে একটি জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, যোহরের নামাজের পর স্থানীয় নূরুল ইসলাম দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে জঙ্গলের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়দের ধারণা, ওই যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার কাছে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মরদেহ উদ্ধার মরদেহ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সখীপুরে জঙ্গলের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর বাজারের পশ্চিম পাশে একটি জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, যোহরের নামাজের পর স্থানীয় নূরুল ইসলাম দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে জঙ্গলের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়দের ধারণা, ওই যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার কাছে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা