বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে অতিথি পাখি ধরতে অভিনব ফাঁদ, সাউন্ড বক্সে বাজে পাখির ডাক

ছবিঃ বিপ্লবী বার্তা

শীতের আগমনে সুদূর সাইবেরিয়া, রাশিয়া, চীন ও মঙ্গোলিয়াসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে পরিযায়ী পাখি। তবে বাগেরহাটের বিভিন্ন বিল ও জলাশয়ে শিকারিদের ফাঁদে পড়ছে এসব অতিথি পাখি। জাল ও অন্যান্য ফাঁদের পাশাপাশি রাতের আঁধারে সাউন্ড বক্সে কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে শিকার করা হচ্ছে পাখি। পরে সেগুলো গোপনে বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন হাট-বাজারে।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন বিলে সংঘবদ্ধভাবে চলছে পাখি শিকার। মায়ারখালি, কেন্দ্রের বিল, খরিয়া বিল, কোদালে বিল, সোনাখালী, রুয়েরকুল, কালশিরা, বারাশিয়া ও সাবোখালীসহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে রাখা হয়েছে।

শিকারিরা গভীর রাতে বিলের মধ্যে সাউন্ড বক্সে বিভিন্ন প্রজাতির পাখির ডাক বাজান। কৃত্রিম সেই ডাকে আকৃষ্ট হয়ে জলাশয়ে নামলে পাখিগুলো জাল ও অন্যান্য ফাঁদে আটকা পড়ে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে, সেই সুযোগে শিকারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তিন উপজেলার বিভিন্ন বিল থেকে প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার পাখি শিকার করা হচ্ছে। শিকার করা পাখি বিক্রির জন্য রয়েছে একাধিক বাজার। ফকিরহাটের ফলতিতা বাজার ছাড়াও পাগল মার্কেট, কোদালিয়া, মোল্লারকুল, সরসপুর, চুনখোলা, চান্দেরহাট ও কামারগ্রামসহ বিভিন্ন স্থানে গোপনে পাখি বিক্রির অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে ক্রেতা সেজে ফকিরহাটের ফলতিতা বাজারে গেলে পাখি বিক্রেতাদের ক্যামেরার সামনে আসতে অনীহা দেখা যায়। ভিডিও ধারণে বাধা দিয়ে নিজেদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করেন তাঁরা। বাজারের এক পাশে পুলিশের উপস্থিতি থাকলেও অন্য পাশে পুলিশের নজর এড়িয়ে চলছিল পাখি বিক্রির চেষ্টা।

এক বিক্রেতা চারটি হাঁসজাতীয় পাখির দাম চান তিন হাজার ৫০০ টাকা। ক্যামেরার উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে পরে স্থান ত্যাগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এবং সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে নিয়মিত অতিথি পাখি শিকার করা হচ্ছে। এভাবে শিকার চলতে থাকলে একসময় এসব এলাকা পরিযায়ী পাখিশূন্য হয়ে পড়তে পারে। তবে শিকারিদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।

এ বিষয়ে ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান বলেন, গণমাধ্যমের মাধ্যমে অতিথি পাখি শিকারের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। যেসব স্থানে পাখি শিকার ও বিক্রি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, পাখি শিকারের অভিযোগ থাকা তিন উপজেলায় তাঁদের মাত্র তিনজন কর্মী দায়িত্ব পালন করছেন। ফলে নিয়মিত নজরদারি করা কঠিন হচ্ছে। তবে বিষয়টি তাঁরা অনুসরণ করছেন। জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

অতিথি পাখি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বাগেরহাটে অতিথি পাখি ধরতে অভিনব ফাঁদ, সাউন্ড বক্সে বাজে পাখির ডাক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা