রাজধানীর আফতাবনগরে আবাসিক নাগরিকদের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও এলাকার সার্বিক ব্যবস্থাপনায় নতুন প্রত্যাশার বার্তা নিয়ে অনুষ্ঠিত জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী–এস এম কামাল পরিষদ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদে এ পরিষদের প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনে পূর্ণ প্যানেলের জয় নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সোসাইটির নেতৃত্বে আসছে নতুন কমিটি।
নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী এস এম কামাল নির্বাচিত হয়েছেন।
২১শে নভেম্বর দিবাগত রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সহিদুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে ৮১৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াসউদ্দিন (কাজল) পেয়েছেন ২৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৮১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম কামাল। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার রেজাউল হক পেয়েছেন ৩১৫ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল হক ফারুক, গাজী আলাউদ্দিন আলম, মোহাম্মদ মোক্তার হোসেন মৃধা, মো. সিরাজুল ইসলাম খাঁন, মো. মিনহাজুর রহমান, মোল্লা জুলফিকার আলী, মো. আবুল হাসিম ভূঁইয়া ও মোহাম্মদ বিল্লাল হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীর আলম মিজি। সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সহ-অর্থ সম্পাদক পদে মো. সামসুল আলম বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন- দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, আইনবিষয়ক সম্পাদক মো. লোকমান হাকিম খন্দকার, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাইয়ুম মোল্যা; শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম; সহ-শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান আকন্দ, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পরিবেশ ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক শাহজাহান মাইনুল হক, প্রচার সম্পাদক গাজী মো. কাওসার (অপু গাজী), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এটিএম মশিউর রহমান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মাহমুদা ফিরোজ, সহ-মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক শারমিন আক্তার মিতুল; রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণবিষয়ক সম্পাদক গাজী সোহেল, সহ-রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাটওয়ারী; গ্যাস, বিদ্যুৎ, পানি ও সার্বিক অবকাঠামোবিষয়ক সম্পাদক কাজী আব্দুল বারেক এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম আল-মামুন, তানভীর আহমেদ, এমএমএ কবির, মো. মেহেদী হাসান (শাহাদাৎ) ও মো. মনতাজ মিয়া।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন