বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে জেলা স্টেডিয়ামের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা স্টেডিয়ামে এ দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন নবনির্বাচিত কমিটির কাছে স্টেডিয়ামের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, প্রবীণ আইনজীবী মাহফুজুর রহমান লাহু এবং নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর গত ১৪ নভেম্বর ২০২৬ বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত
কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বাগেরহাট জেলা স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনা, খেলাধুলার পরিবেশ উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার ক্ষেত্রে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন