নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুরের ‘মধুবন বেকারি অ্যান্ড সুইটস’কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে প্রতিষ্ঠানটির খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(খ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উত্তর তেমুহনী এলাকার মধুবন বেকারি অ্যান্ড সুইটসে অভিযান চালানো হয়। সেখানে পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া, পণ্যে অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(খ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন