বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে ৫ দালালের কারাদণ্ড

ছবিঃ বিপ্লবী বার্তা

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।

অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালালির সঙ্গেজড়িত ছিলেন। চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন তারা। এর বিনিময়ে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, এসআরবি সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ অপরাধে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষ চিকিৎসা নিতে আসেন। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালরা নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসাসেবা পেতেও ভোগান্তির শিকার হন।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে হাসপাতালসহ বিভিন্ন স্থানে দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে ৫ দালালের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা