চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. আজিম খান, আন্দুলবাড়ীয়া কলেজের সভাপতি মো. সাইদুর রহমান বাবু, কলেজের অধ্যক্ষ এম এম এনায়েতুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হাসিবুল হাসান শান্ত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাগত বক্তব্য দেন এবং সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানটি জাতীয়করণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ সদস্য। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন