বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে ধার নেয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, প্রাণ গেল ব্যবসায়ীর আহত ১

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ১

লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি ওই বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন ধরে তা ফেরত দিচ্ছিলেন না তিনি।

রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেল আনতে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হামলা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ধার নেয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, প্রাণ গেল ব্যবসায়ীর আহত ১

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি ওই বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন ধরে তা ফেরত দিচ্ছিলেন না তিনি।

রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেল আনতে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা