গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মোঃ মিজানুর রহমানকে সভাপতি এবং মাসুদুর রহমান শহীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু"র সভাপতিত্বে এবং মাসুদুর রহমান শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের,
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন অর রশিদ, বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি শামীমুজ্জামান শামীম, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং নগরকান্দা ও সালথা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল খায়ের সিকদার প্রমূখ।
সভায় জমির পরিমাপের শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল সার্ভেয়িং পেশার মানোন্নয়ন এবং সার্ভেয়ারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভায় ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সার্ভেয়ারদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন