বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

টুঙ্গিপাড়ায় কলেজের সম্পদ সরানোর অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আনা প্রায় ২০০ কেজি রড সরিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, সরকারি ছুটির কারণে সেদিন দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়িতে চলে যান। পরে বেলা পৌনে ৩টার দিকে একজন শিক্ষক ফোন করে তাঁকে জানান, সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে বিভিন্ন মালামাল খুলে নিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে তিনি ঘটনার সত্যতা দেখতে পান বলে দাবি করেন। পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যক্ষ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষার দায়িত্ব সবার। কলেজের মালামাল এভাবে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়েছেন তাঁরা।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা মালামাল খুলে নেওয়ার কাজে বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির অভিযোগে একটি লিখিত আবেদন পেয়েছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সাহেদ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় অভিযুক্তের বাবা তাঁকে বাসায় নিয়ে যান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টুঙ্গিপাড়ায় কলেজের সম্পদ সরানোর অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা