লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটির ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের দাবি, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে অভিযোগ রয়েছে।
তাঁদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন।
এদিকে, খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় তাঁর স্ত্রী, মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন