যশোরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। বিতর্কিত নিয়োগ বাতিল করে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তাঁরা। লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন , যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলারশিপ ও মালিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান সংসদ সদস্যরা।
তাঁরা আরও অভিযোগ করেন, নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েই তদন্ত কমিটি গঠন করায় এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি সার ও বীজ মনিটরিং কমিটিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা না হলে আগামী মৌসুমে কৃষকদের সার প্রাপ্তিতে সমস্যা তৈরি হতে পারে।
এ সময় যশোরের জামায়াতের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও অধ্যাপক মোক্তার আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত হতে পারেননি বলে জানানো হয়
এ সময় সার ডিলার নিয়োগের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য ব্যবসায়ীদের ডিলারশিপ নিশ্চিত করার দাবি জানান সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন