বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

ছবিঃ বিপ্লবী বার্তা

হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “আমি এমপি হয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন কখনোই বরদাস্ত করব না। আমি আপনাদের ভাই, আপনাদের পরিবারেরই একজন সদস্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

সোমবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড় ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিগত সরকারের সময়ে গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনে ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি সব সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “আমি এমপি হয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন কখনোই বরদাস্ত করব না। আমি আপনাদের ভাই, আপনাদের পরিবারেরই একজন সদস্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

সোমবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড় ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিগত সরকারের সময়ে গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনে ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি সব সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা