বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিহত আরমান ফকির

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকিরবাড়ি এলাকার সালাউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশটি আরমানের বলে দাবি করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর রোববার আড়িয়াল খাঁ নদীতে তাঁর লাশ পাওয়া গেল।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে নদীতে লাশ ভাসার খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকিরবাড়ি এলাকার সালাউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশটি আরমানের বলে দাবি করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর রোববার আড়িয়াল খাঁ নদীতে তাঁর লাশ পাওয়া গেল।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে নদীতে লাশ ভাসার খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা