বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে কৌশলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবিঃ বিপ্লবী বার্তা

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় প্রতারণার মাধ্যমে ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ইজিবাইকটি কুমিল্লার মেঘনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় মাছুম ভুঁইয়ার বাড়ির সামনে থেকে ফাহিম হোসেন (২০) নামের এক ইজিবাইকচালকের গাড়িটি চুরি হয়।

চুরির ঘটনায় জড়িত ব্যক্তিরা কৌশলে প্রতারণার আশ্রয় নেন। চক্রের একজন সদস্য যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন। পরে আরেকজন যাত্রীকে নেওয়ার কথা বলে চালককে ব্যস্ত রাখা হয়। একপর্যায়ে প্রথম যাত্রী বাসা থেকে চাবি আনার কথা বলে গাড়ি থেকে নেমে যান। পরে ওই যাত্রীর আসতে দেরি হওয়ায় চালককে খোঁজ নিতে পাঠানো হলে সুযোগ বুঝে চক্রের আরেক সদস্য ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম (৩৫) এবং দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রিপনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার মেঘনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের সদস্য। চক্রটি প্রাইভেটকারে বিভিন্ন জেলায় গিয়ে পূর্বপরিকল্পিতভাবে ইজিবাইকচালকদের লক্ষ্যবস্তু বানাত। যাত্রীবেশে গাড়িতে ওঠা, চালককে অন্য কাজে ব্যস্ত রাখা, ইজিবাইক নিয়ে পালানো এবং পরে অন্য জেলায় স্থানান্তর ও বিক্রির মতো কাজে চক্রের সদস্যরা পৃথক দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

চোরাই ইজিবাইক এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নুর ইসলাম ও হাসানসহ চক্রের আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লক্ষ্মীপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে কৌশলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা