বিপ্লবী বার্তা

মূল পাতা

ধর্ম ও জীবন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্মীপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

ছবিঃ বিপ্লবী বার্তা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের এ কার্যক্রমের লক্ষ্য, দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করা।

লক্ষ্মীপুর শারদীয় দুর্গাপূজা-২০২৬

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্মীপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের এ কার্যক্রমের লক্ষ্য, দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা