বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

আফতাবনগর সোসাইটি নির্বাচন: ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করল কাজী আলমগীর–মামুন প্যানেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
আফতাবনগর সোসাইটি নির্বাচন: ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করল কাজী আলমগীর–মামুন প্যানেল
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন আফতাবনগর সিটি সোসাইটি নির্বাচনকে সামনে রেখে আফতাবনগরে বসবাসরত ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আফতাবনগর কল্যাণ পরিষদ সমর্থিত কাজী আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন প্যানেল।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় আফতাবনগরে বসবাসরত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যাংকাররা আফতাবনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলোর সমাধানে বেশ কিছু পরামর্শ দেন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা কাজী আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন প্যানেলকে ধন্যবাদ জানান।

সভায় সভাপতি পদপ্রার্থী কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষের মতামত ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সভাপতি পদপ্রার্থী কাজী আলমগীর সবার পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আফতাবনগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আফতাবনগর সিটি সোসাইটি নির্বাচন কাজী আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন প্যানেল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আফতাবনগর সোসাইটি নির্বাচন: ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করল কাজী আলমগীর–মামুন প্যানেল

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন আফতাবনগর সিটি সোসাইটি নির্বাচনকে সামনে রেখে আফতাবনগরে বসবাসরত ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আফতাবনগর কল্যাণ পরিষদ সমর্থিত কাজী আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন প্যানেল।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় আফতাবনগরে বসবাসরত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যাংকাররা আফতাবনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলোর সমাধানে বেশ কিছু পরামর্শ দেন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা কাজী আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন প্যানেলকে ধন্যবাদ জানান।

সভায় সভাপতি পদপ্রার্থী কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষের মতামত ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সভাপতি পদপ্রার্থী কাজী আলমগীর সবার পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আফতাবনগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা